বগুড়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৫, ১৮:৩৩
শাজাহানপুর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রনজু প্রামাণিককে (৩২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ।  রবিবার বিকেল পৌনে  ৫টার দিকে উপজেলার ফুলতলা এলাকায় নিজ বাড়ির কাছে খুন হন তিনি ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে রনজু ফুলতলা বাজার এলাকায় নিজ বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন । এসময় ১৫/১৭ জনের একদল দুর্বৃত্ত রনজুর উপর হামলা চালিয়ে কুপিয়ে হত্যা করে । হত্যাকারীরা তার মৃত্যু নিশ্চিত করে এলাকা ত্যাগ করে।
স্থানীয়রা জানায়, নিহত রনজুর বড়ভাই দু’বছর আগে খুন হন । পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে  বলে এলাকাবাসী জানায় ।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মান্নান জানান ,পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে । লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।