টেকনাফে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৫, ২১:০১
 
 
কক্সবাজারের টেকনাফ জাদিমুড়া নাফনদীর বেড়িবাধঁ এলাকা থেকে চার কোটি ৫০ লাখ টাকার মূল্যের এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি।
 
বিজিবি সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে সাতটায় হ্নীলা ইউনিয়নের জাদিমুড়ার নাফনদীর বেড়িবাধঁ এলাকা থেকে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ দমদমিয়া বিওপির নায়েক সুবেদার আবুল কালামের নেতৃত্বে বিজিবির একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে একটি ব্যাগ উদ্ধার করে। এ সময় পাচারকারীরা পালিয়ে যায়। পরে ব্যাগের ভিতর থেকে পলিথিন মোড়ানো পনেরটি প্যাকেটে এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
 

৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ ইয়াবা উদ্ধারের ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, নাফনদীর বেড়ি বাধঁ এলাকা থেকে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা সদর দপ্তরে জমা রাখা হয়েছে পরবর্তীতে উধ্বর্তন কর্মকর্তার সামনে ধ্বংস করা হবে।