পটুয়াখালীর কলাপাড়ায় মনির তালুকদার (৪২) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রবিবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটেছে।
নিহত মনির তালুকদার উপজেলার চাকামইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ছিলেন।
জানা গেছে, মনির টমটমে চড়ে আমতলী উপজেলার তারিকাটা বাজারের দিকে যাচ্ছিলেন। বিকেল সাড়ের চারটার দিকে ওই বাজারের পাশের ইসলামপুর গ্রামের সুলতান গাজীর বাড়ির সামনে আগে থেকে ওত পেতে থাকা ১০-১২ জন সন্ত্রাসী মনিরের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
