শাহ আমানতে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট আটক

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৫, ২২:০৭
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে রবিবার দুবাই থেকে আসা একটি কার্গো ফ্লাইট থেকে ১ হাজার ৬৬৩ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা। উদ্ধারকৃত এসব সিগারেটের মূল্য প্রায় ৮০ লাখ টাকা।
বিমান বন্দর ইমিগ্রেশন শাখার পরিদর্শক নুরুল হুদা ইত্তেফাককে বলেন, কার্গো ফ্লাইটে তল্লাশী করে অবৈধভাবে আমদানি করা সিগারেটের কার্টনগুলো উদ্ধার করে কাস্টমস কর্মকর্তারা আমাদের কাছে রেখে গেছেন। করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।