মুন্সীগঞ্জের সদর উপজেলার চরাঞ্চল বাংলাবাজারের কালীরচরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ফয়েজ মিজি (৩৮) ও মোহন ব্যাপারী (৩৫) নামে ২ ব্যক্তি নিহত হয়েছেন।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে মিজি গ্রুপের খালেক মিজির ছেলে মিস্টার মিজি গ্রুপের সঙ্গে তার আপন চাচাত ভাই শফি মিজি গ্রুপের দ্বন্দ চলে আসছিল। পরে রবিবার রাতে তা সংঘর্ষে রুপ নেয়। এ সময় শফি মিজির ভাই ফয়েজ মিজি এবং বোন জামাই মোহন ব্যাপারী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। কেউ এখনও থানায় কোন মামলা করেনি। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ফয়েজে ও মোহনের লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
