জয়পুরহাট শহরের শান্তিনগর এলাকা থেকে গান পাউডার ও দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত জেএমবি সদস্য রেজানুল বারীকে আটক করেছে র্যাব। সে শহরের সবুজ নগরের মোজাম্মেল হোসেনের ছেলে।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার মেজর আব্দুর রহিম জানান, রবিবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা শহরের শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৮ গ্রাম গান পাউডার, একটি ধারালো চাকু ও একটি মোবাইল সেট উদ্ধার করে।
র্যাব জানায়, ২০০৫ সালে জেএমবির সিরিজ বোমা হামলার জয়পুরহাট সদর থানার তালিকাভুক্ত আসামী ছিল সে। জিজ্ঞাসাবাদে তার কাজ থেকে আরো তথ্য পাওয়া যাবে বলে জানানো হয়।
