মুন্সীগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার জামালদি বাসস্ট্যান্ডে প্রাথমিক শিক্ষা বোর্ডের ফ্রি বইভর্তি ট্রাকে সোমবার সকালে পেট্রোলবোমা হামলা হয়েছে। আগুন এবং পানি দিয়ে নেভানোর কারণে বইগুলো প্রায় সব নষ্ট হয়ে গেছে। এতে চালক হারুন অর রশিদ (৪০) ট্রাক থেকে নামতে গিয়ে আহত হন। তাকে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেয়া হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি তাজা বোমা উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, ঢাকা থেকে প্রাথমিক পর্যায়ের ফ্রি বই রায়পুর, রামগতি, কমলনগরে যাচ্ছিল। গজারিয়ার জামালদি বাস স্ট্যান্ডের কাছে হামদর্দ বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্বৃত্তরা পর পর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়। পুলিশ,ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত আগুন নিভিয়ে ফেলে। ঘটনাস্থলের কাছে থেকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় আরো ৩টি তাজা পেট্রোল বোমা উদ্ধার করে।
বই বহনকারী শুকতারা পরিবহন ট্রন্সপোর্টের ম্যানেজার ফরিদ হোসেন জানান, সোমবার ভোর রাত ৪ টার দিকে ঢাকা মেট্রো-ট-২৭১৪ নম্বরের ট্রাকটি ঢাকাস্থ বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান ইষ্ট ওয়েষ্ট মিডিয়া গ্রুপের প্রেস থেকে প্রাথমিক শিক্ষা বোর্ডের ৩৭ হাজার ৮শ’ ৮ পিস ফ্রি বই নিয়ে যাচ্ছিল।
ট্রাক চালক হারুন অর রশিদ জানান, বই ও ট্রাকের প্রায় ৫/১০ শতাংশ পুড়ে গেছে। আগুন এবং পানি দিয়ে নেভানোর কারণে বইগুলো প্রায় সব নষ্ট হয়ে গেছে। ভোলার জয়নগর অবু তাহের কাজী
গজারিয়ার থানার ওসি ফেরদৌস হোসেন জানান, তদন্তের পর সব তথ্য জানা যাবে। দুর্বৃত্তদের ধরার চেষ্টা চলছে।
