গাজীপুরে নাশকতা সৃষ্টির পরিকল্পনার সাথে জড়িত সন্দেহে বিএনপি-জামায়াতের ১৪ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার সূত্রে জানা গেছে, জয়দেবপুর থানা এলাকা থেকে ছয়জন, শ্রীপুর থানা এলাকা থেকে চারজন, কালিয়াকৈর থানা এলাকা থেকে দুইজন এবং টঙ্গী থানা এলাকা থেকে দুইজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১১ জন বিএনপি এবং ৩ জন জামায়াতের কর্মী।
