এবার পেট্রোল বোমায় পুড়ল পাঠ্যবই

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৫, ১১:৫৫
 
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জামালদি বাসস্ট্যান্ডে বইভর্তি ট্রাকে পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এতে চালক হারুন অর রশিদ (৪০) আহত হয়েছেন। সোমবার সকালে এই ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, ঢাকা থেকে প্রাথমিক পর্যায়ের বই লক্ষ্মীপুরের রায়পুর, রামগতি, কমনগরে নিয়ে যাচ্ছিল। প্রথমে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করলে সেটি ট্রাকের গ্লাসে লাগে তবে আগুন ধরেনি। পরে আরো একটি বোমা নিক্ষেপের চেষ্টাকালে চালক ও হেলপার ট্রাক থেকে নেমে যায়। এসময় চালক সামান্য আহত হন। এর কিছুসময়ের মধ্যে সামান্য দূরে থাকা পুলিশ ঘটনাস্থলে আসলে হামলাকারী দুই যুবক পেট্রোল বোমা পেলেই পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি পেট্রোল বোমা উদ্ধার করেছে।
ট্রাকচালক হারুন অর রশিদ জানান, আগুনে বই ও ট্রাকের প্রায় পাঁচ শতাংশ পুড়ে গেছে।