বগুড়ায় আওয়ামী লীগ নেতা খুন

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৫, ১২:৩৩
 
বগুড়ার ধুনটে শামছুল হক নামে এক আওয়ামী লীগ নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে রাঙ্গামাটি গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। শামছুল উপজেলার এলাঙ্গী ইউনিয়নের আওয়ামী লীগ সহ-সভাপতি ছিলেন।
ধুটন থানার ওসি জিয়াউর রহমান জানান, সকালে রাঙ্গামাটি গ্রামের রাস্তার পাশে একটি ধানখেতে শামছুলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
তিনি আরো জানান, নিহতের শরীরে ও গলায় ধারালো অস্ত্রের চি‎হ্ন রয়েছে।
এদিকে নোয়াখালীর সদর উপজেলায় বাবুল মিয়া নামে এক আওয়ামী লীগ নেতার গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বাবুল চরমটুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সদর উপজেলা কমিটির সদস্য ছিলেন।