আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, সন্ত্রাসী কার্যক্রমের মুখে বিএনপির দাবি মানা যাবে না। আর মানা হলে তা বাজে উদাহরণ হয়ে থাকবে।
সোমবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের এই অবস্থানের কথা জানান তিনি।
হানিফ বলেন, টানা অবরোধের নামে সন্ত্রাসী কার্যক্রমের মধ্য দিয়ে সরকারের কাছ থেকে কোনো দাবি আদায় হলে তা বাজে উদাহরণ হয়ে থাকবে। পৃথিবীর সভ্য কোনো দেশে এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে কোনো দাবি আদায় করা যায়নি। বাংলাদেশেও এটা সম্ভব নয়।
