গ্র্যামি অ্যাওয়ার্ড: স্যাম স্মিথের জয়, বিয়ন্সের ইতিহাস

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৫, ১৬:১৯
৫৭ তম গ্র্যামি অ্যাওয়ার্ডের আসরে বাজিমাত করেছেন ব্রিটিশ সংগীত শিল্পী স্যাম স্মিথ। ছয়টি মনোনয়নের মধ্যে সর্বাধিক চারটি পুরস্কার নিজের করে নিয়েছেন তিনি। অন্যদিকে, তিনটি পুরস্কার জিতে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গ্র্যামিজয়ী হওয়ার গৌরব অর্জন করলেন বিয়ন্সে নোলেস। রবিবার লস এঞ্জেলসের স্টেপলস সেন্টারে বসেছিল পশ্চিমা সংগীতের সবচেয়ে সম্মানজনক পুরস্কারের আসর।
স্যাম স্মিথ তার ‘স্টে উইথ মি’র জন্য রেকর্ড অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন জিতেছেন।  সং অব দ্য ইয়ার, বেস্ট নিউ আর্টিস্ট ও বেস্ট পপ ভোকাল অ্যালবাম বিভাগে গ্র্যামি পুরস্কার পেয়েছেন তিনি। ২০১৪ সালে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র উভয় দেশেই ১০ লাখের বেশি স্মিথের একক গানের অ্যালবাম বিক্রি হয়।
ফ্যারেল উইলিয়ামস, বিয়ন্স নোলস ও রোজেন ক্যাশ তিনটি করে গ্র্যামি পুরস্কার পেয়েছেন। আর মার্কিন সংগীতশিল্পী বেক হ্যানসেন পেয়েছেন দুটি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন।
বাগিয়ে নিয়ে একাই সব আলো কেড়ে নিলেন তিনি। ওদিকে তিনটি পুরস্কার জিতে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গ্র্যামিজয়ী হওয়ার গৌরব অর্জন করলেন বিয়ন্সে নোলেস।
 
IMG0
 
সেরা আর অ্যান্ড বি পার্ফম্যান্স, সেরা আর অ্যান্ড বি গান ‘ড্রাঙ্ক ইন লাভ’ এবং সেরা সারাউন্ড সাউন্ড অ্যালবাম ‘অন দ্য রান ট্যুর: বিয়ন্সে অ্যান্ড জে-জি’র জন্য এবারের আসরে মোট তিনটি পুরস্কার অর্জন করেন বিয়ন্সে। এর মাধ্যমে ৩৩ বছর বয়সী এই তারকা নাম লেখালেন ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গ্র্যামিজয়ী তারকা হিসেবে। সবমিলিয়ে ২০টি গ্র্যামি জেতা এই তারকা পেছনে ফেলেছেন অ্যারেথা ফ্র্যাঙ্কলিনের ১৭টি গ্র্যামি জয়ের রেকর্ডকে। ২৭টি গ্র্যামি জিতে তার সামনে এখন কেবল অ্যালিসন ক্রাউস।
‘আ ফেদার'স নট আ বার্ড’-এর জন্য সেরা আমেরিকান রুটস পারফরমেন্স ও সেরা আমেরিকান রুটস গানের পুরস্কার জিতেছেন রোজ্যান ক্যাশ। রোজ্যান তার ‘দ্য রিভার অ্যান্ড দ্য থ্রেড’-এর জন্য অর্জন করেছেন একই বিভাগের সেরা অ্যালবামের পুরস্কারও।
সেরা রক পারফর্মেন্সের পুরস্কার জিতে নিয়েছেন জ্যাক হোয়াইট, ‘ল্যাজারেটো’ গানটির জন্য। সেরা রক গান নির্বাচিত হয়েছে প্যারামোরের ‘এইন্ট ইট ফান’। ওদিকে সেরা মেটাল পার্ফম্যান্সের পুরস্কার জিতে নিয়েছে জ্যাক ব্ল্যাক এবং কাইল গ্রাসের ব্যান্ড টিনেশাস ডি; ‘দ্য লাস্ট ইন লাইন’-এর জন্য। বেস্ট অল্টারনেটিভ রক অ্যালবামের পুরস্কার জিতেছে ‘সেন্ট ভিনসেন্ট’।
সেরা র‌্যাপ অ্যালবাম নির্বাচিত হয়েছে এমিনেমের ‘দ্য মার্শাল ম্যাদার্স এলপি টু’। এর মাধ্যমে ষষ্ঠবারের মতো গ্র্যামি জিতলেন এই শিল্পী। সেরা র‌্যাপ গান এবং সেরা র‌্যাপ পারফর্মেন্সের পুরস্কার জিতে নিয়েছেন কেন্ড্রিক ল্যামার, ‘আই’-গানটির জন্য।
লেডি গাগা এবং টনি বেনেট জিতেছেন সেরা ট্র্যাডিশনাল পপ অ্যালবামের গ্র্যামি।