ফ্রান্সের মার্সেইতে অজ্ঞাত বন্দুকধারীরা একে-৪৭ রাইফেল নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়েছে। প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস শহরটিতে একটি সমাবেশে যোগ দিতে যাওয়ার কথা ছিল। তার যাওয়ার কয়েক ঘণ্টা আগে পুলিশের ওপর এই হামলার ঘটনা ঘটলো।
তবে হামলায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। হামলায় সময় উপস্থিত একজন পুলিশ অফিসার বলেছেন, 'মুখোশধারী একদল বন্দুকধারী একে-৪৭ রাইফেল নিয়ে একটি পুলিশের গাড়িকে লক্ষ্য করে গুলি চালায়'।
লে ফিগারো নামের একটি ফরাসি সংবাদপত্রের বরাত দিয়ে খবরে জানানো হয়েছে, এটি কোন সন্ত্রাসবাদী হামলা ছিল না। মাদক পাচারের সাথে জড়িত গ্যাংগুলো এই হামলা চালিয়েছে।
এদিকে ফরাসি সংবাদসংস্থা এফপি জানিয়েছে, বন্দুকধারীরা আকাশের দিকে গুলি ছুঁড়ে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। সূত্র: আরটি
