জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।
আহত দুই শিক্ষার্থী হলেন ভুগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের আশিকুর রহমান রনি ও সেলিনা মুস্তারী। আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. নূর মোহাম্মাদ ও কোতয়ালী থানার উপ-পরিদর্শক ইবরাহীম এর সত্যতা নিশ্চিত করেছেন।
