সরকারের সঙ্গে পরিবহন মালিকদের এক বেঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, চলমান সহিংসতার মধ্যে রাত ৯টার পর মহাসড়কে বাস চালাচল করবে না।
সোমবার বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানানো হয়।
প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমরা মালিক সংগঠনের নেতাদের আগেই অনুরোধ করেছিলাম যাতে যাত্রীবাহী বাস রাত ৯টার মধ্যে গন্তব্যে পৌঁছে যায়। আজ দীর্ঘ আলোচনার পরে তারা এ বিষয়ে সরকারের সঙ্গে একমত হয়েছেন তারা।
তিনি আরো বলেন, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নৈশকোচ চলবে না। তবে সব ধরনের মালবাহী গাড়ি চলবে।”
প্রতিমন্ত্রী বলেন, উত্তরবঙ্গের গাইবান্ধা, চট্টগ্রাম ও বরিশালের কয়েকটি এলাকায় ঘটনাগুলো ঘটেছে। ওই এলাকাগুলো চিহ্নিত করে দুর্বলতা খুঁজে বের করে নিশ্ছিদ্র নিরাপত্তা নেয়ার পর সব যাত্রীবাহী পরিবহন দিন-রাতে চলবে।
পরিস্থিতি স্বাভাবিক হতে কত দিন সময় লাগতে পারে- জানতে চাইলে তিনি বলেন, শিগগিরই, অচিরেই দিন-রাত গাড়ি চালানো কন্টিনিউ করব।
