চীনা নববর্ষে ইঁদুর, সাপ, বাদুর খেতে মানা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৫, ২২:১৮
 
চীনা ক্যালেন্ডার অনুযায়ী নতুন বছর শুরু হচ্ছে আগামী ১৯ ফেব্রুয়ারি। বসন্ত উৎসব হিসেবেও নতুন বছর শুরুর দিনটি পালন করা হয়। নতুন বছরকে স্বাগত জানাতে দেশটিতে যখন পুরোদমে প্রস্তুতির কাজ চলছে তখনই সরকারের তরফ থেকে নববর্ষ উদযাপনে ইঁদুর, সাপ ও বাদুরের মত প্রাণী খেতে জনগণকে নিরুৎসাহিত করতে প্রচারণা শুরু হয়ছে।
মূলত এসব প্রাণীর মাংস খেয়ে ভাইরাসের সংক্রমণ ঠেকাতেই এই প্রচারণা চালানো হচ্ছে। চীনারা তাদের নতুন বছর এরকম 'অদ্ভুত খাবার' খেয়ে উদযাপন করতে অভ্যস্ত।
চীনে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ কর্তৃপক্ষ গত শুক্রবার থেকে জনগণকে এসব খাবার থেকে সতর্ক করতে প্রচারাভিযান শুরু করেছে। তারা সবাইকে বন্য প্রাণী খাওয়া থেকে বিরত থাকতে বলছেন।
ডাইনিং টেবিলে সচরাচর দেখা যায় না এমন 'অদ্ভুত খাবার' খাওয়ার প্রচলন আছে চীনের কিছু এলাকায়। বিশেষ করে দক্ষিণাঞ্চলের ক্যান্টন প্রদেশে সাপ ও ইঁদুর খাওয়ার প্রচলন রয়েছে। সেখানে শিশু, বৃদ্ধ ও গর্ভবতী নারীদের এসব খাওয়া থেকে বিরত থাকতে বশেষভাবে বলা হচ্ছে। সূত্র: এনডি টিভি