তারাকান্দায় বাসে পেট্রোল বোমা নিক্ষেপ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৫, ২২:২৪
দিকে ময়মনসিংহ- হালুয়াঘাট সড়কের তারাকান্দা উপজেলার মধুপুর নামকস্থানে হালুয়াঘাটগামী একট বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৮টার এ হামলায় ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,আতংকগ্রস্থ বাস যাত্রীরা জানালার কাঁচ ভেঙ্গে  হুড়োগুড়ি করে নামতে গিয়ে ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একরামুল হক পান্নাসহ ৪ জন আহত হন। পেট্রোল বোমাটি বিস্ফোরিত না হওয়ায় বাস ও  যাত্রীদের বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।