জানা গেছে নওগাঁ থেকে চালের কুড়া নিয়ে বগুড়া যাওয়ার পথে ট্রাকটি হামলার শিকার হয়। বগুড়া থেকে ফায়ার সার্ভিসের গাড়ি ট্রাকের আগুন নিভায়। আহত ট্রাক চালক আকবরের বাড়ি যশোর জেলার সদর উপজেলার মালঞ্চা গ্রামে। বগুড়ার এডিশনাল এএসপি,কাহালু থানার ওসি,কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম ঘটনা স্থাল পরিদর্শর করেছেন।
