রাজধানীর মোহাম্মদপুরে যাত্রীবাহী বাসে ককটেল হামলা হয়েছে। এতে এক যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ভোরে মোহাম্মদপুরের লোহারগেট এলাকায় চ্যাম্পিয়ন পরিবহনের একটি বাসে ককটেল হামলা হয়। এতে আমিনুল ইসলাম নামে এক যাত্রী আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন, আমিনুলের শরীরের কয়েক জায়গায় সিপন্টার লেগেছে।
