নারায়ণগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৫, ১২:০০
 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনোয়ার হোসেন নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব এলাকায় এই ঘটনা ঘটে। আনোয়ার উপজেলার তাড়াইল এলাকার মৃত নজিম উদ্দিনের ছেলে।
রূপগঞ্জ থানা সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে  দুর্বৃত্তরা আনোয়ার হোসেনকে কুপিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।