শীতলক্ষ্যায় ট্রলার ডুবি: নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৫, ১২:১৭
 
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের তিনদিন পর মঙ্গলবার ভোরে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মোমতাজ উদ্দিন জানিয়েছেন, ভোরে শহরের সৈয়দপুর এলাকায় নদীতে ভাসমান অবস্থায় ফাহিমের লাশ উদ্ধার করা হয়। ফাহিম কুমিল্লার মেঘনা থানার বড় কান্দা গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে। তবে নিখোঁজ তারেক মিয়ার মেয়ে সুমাইয়ার লাশ উদ্ধার করা যায়নি।

গত শনিবার সকালে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মদনগঞ্জ কয়লাঘাট এলাকায় কার্গো ট্রলারের ধাক্কায় ৪০-৫০ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। ঐ ঘটনায় ফাহিম ও সুমাইয়া নিখোঁজ হয়।