দুর্নীতি ও ভিআইপি সংস্কৃতি খতমের প্রতিজ্ঞা কেজরিওয়ালের

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৫, ১৪:১৫

দিল্লি বিধানসভা নির্বাচনে বিপুল বিজয় সুনিশ্চিত হওয়ার পর অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, মুখ্যমন্ত্রী হিসেবে তার প্রথম কাজ হচ্ছে 'ঘুষ' ও 'ভিআইপি সংস্কৃতি' বন্ধ করা। মঙ্গলবার দুপুরে পশ্চিম দিল্লির প্যাটেল নগরে এএপি’র দপ্তর থেকে এনডিটিভিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
কেজরিওয়াল আরো বলেন, 'এ জয় জনতার। আমি জনতার মুখ্যমন্ত্রী হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।'