বৃহস্পতিবারের এসএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত বুধবার নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমরা আশার স্থান থেকে সরে আসতে চাই না। আমরা আশা করি, তারা এসএসসি ও সমমানের পরীক্ষার কথা বিবেচনা করে হরতাল প্রত্যাহার করবেন।
এর আগে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের চলমান হরতাল আগামী শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার এসএসসি ও সমমানের ধর্মবিষয়ক পরীক্ষা হওয়ার কথা ছিল।
