ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারীকে মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান এই খবর নিশ্চিত করেছেন।
তবে কী অভিযোগ তাকে গ্রেফতার করা হয়েছে তা পুলিশের পক্ষ থেকে এখনো জানানো হয়নি। অবরোধ ও হরতালের মধ্যে ছাত্রদল ছাত্র ধর্মঘট ডেকে আসছিল, যে কর্মসূচি জানিয়ে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠাচ্ছিলেন এই সাত্তার।
