ইউক্রেনের ডেবালসেভ শহর ঘিরে ফেলার দাবি বিদ্রোহীদের

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:১৭
 
ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীরা দাবি করেছে তারা ডেবালসেভ শহরে সরকারি বাহিনীর সহস্রাধিক সদস্যকে ঘিরে ফেলেছে। তবে কিয়েভ জানিয়েছে, লড়াই এখনো চলছে। খবর আলজাজিরার।
শহরটি রেল যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় বিবাদমান দুই পক্ষের কাছেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। রুশপন্থী বিদ্রোহীদের শহরটি ঘিরে ফেলার দাবিকে উড়িয়ে দিয়েছে দেশটির সেনাবাহিনীও। বিদ্রোহীদের দখলে থাকা 'গণপ্রজাতন্ত্রী দোনেতস্ক' জানিয়েছে, ডেবালসেভ শহরে সরবরাহ চালু রাখার প্রধান রাস্তাটি বিদ্রোহীরা বন্ধ করে দিয়েছে। মানবিক সহায়তা কার্যক্রম চালানোর কাজে এই রাস্তাটি ব্যবহার করা হত। এছাড়াও দুই পক্ষের লড়াই থেকে রক্ষা পেতে লোকজন এই রাস্তাটি দিয়েই শহর ছাড়ত।
শহরটি বিদ্রোহীদের দখলে থাকা লুহান্সক ও দোনেতস্ক এর মাঝামাঝি এলাকায় অবস্থিত।