খালেদা জিয়ার কার্যালয়ে ঢিল

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৫, ২০:৩৩
 
 
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের মূল ফটকের সামনে থেকে ভেতরে ইট ছুড়ে মেরেছে পরাণ সরকার নামে এক যুবক। তার বাড়ি সিরাজগঞ্জের কাজীপুরে। তিনি ওষুধের ব্যবসা করেন।
 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ওই ব্যক্তি দুই হাতে দুটি ইটের টুকরা নিয়ে খালেদা জিয়ার কার্যালয়ের উত্তর দিক থেকে এক টুকরা ভেতরের দিকে ছুড়ে মারেন। টুকরাটি ভবনের দোতলার দেয়ালে লাগে। অপর টুকরাটি ছুড়ে মারার আগেই গোয়েন্দা পুলিশ ওই যুবককে আটক করে হাতকড়া পড়িয়ে নিয়ে যায়। ইটের টুকরা ছোড়ার সময় ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘খালেদা জিয়া কই, আমার ভাইকে পুড়িয়ে মেরেছে।’