মুন্সীগঞ্জের ত্রাস শীর্ষ সন্ত্রাসী লেংড়া খসরুকে শহরের সুপার মার্কেট এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তার তথ্য অনুযায়ী নিজের ঘর থেকে ৫ রাউন্ড গুলিভর্তি বিদেশী রিভলবার উদ্ধার করা হয়। সিনিয়র পুলিশ সুপার ইমদাদ হোসাইন তাকে গ্রেফতার করেন। পুলিশ সুপার বিজয় তালুকদার সাংবাদিকদের জানান, সদর উপজেলার রামপাল বল্লাবাড়ি গ্রামের মৃত সুরুজ মাদবরের পুত্র মো. খসরু ওরফে লেংড়া খসরু অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তালিকাভুক্ত এই সন্ত্রাসীর বিরুদ্ধে অস্ত্রসহ কমপক্ষে ৬টি মামলা রয়েছে।
