যশোরে বাসের ধাক্কায় স্কুল ভ্যান উল্টে সাত শিশু শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে যশোর-নড়াইল সড়কে যশোর সদর উপজেলার সন্ন্যাসী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলো যশোর সদর উপজেলার ফতেপুর গ্রামের মিজান হোসেনের মেয়ে কেয়া খাতুন (৫), কাইয়ুম আলীর মেয়ে দোলা (৬), আব্দুল আজিজের মেয়ে রিমি (৫), গৌরাঙ্গের ছেলে অর্পণ (৫), আব্দুর জব্বারের ছেলে জিহাদ (৬), সতীন্দ্রনাথ দত্তের মেয়ে অনামিকা (৫) ও ওমর আলীর মেয়ে সানতা (৬)। এরা সবাই সদর উপজেলার ফতেপুর আব্দুর রউফ প্রিপারেটরি স্কুলের শিক্ষার্থী। তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
