মুন্সীগঞ্জ শহরের কাছে ধলেশ্বরী নদী থেকে ৪০ মণ জাটকা আটক করেছে পুলিশ। দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী লঞ্চ এমভি পাতারহাট-৪ থেকে বুধবার সকালে এই জাটকা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। পরে জাটকাগুলো স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্য মো. মোশারফ হোসেন জানান, জাটকাগুলো বরফভর্তি প্লাস্টিকের ১৪টি ড্রামে করে বাজারজাত করার জন্য রাজধানী ঢাকায় নেয়া হচ্ছিল। তবে এগুলোর মালিকানা পাওয়া যায়নি। লঞ্চের বহু যাত্রী থাকায় সেখান থেকে মালিকদের সনাক্ত করা যায়নি। তাই লঞ্চের স্টাফদের সর্তক করা হয়েছে। সরকার ১ নবেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা শিকার, সংরক্ষণ ও বাজারজাত নিষিদ্ধ করেছে।
