চৌমুহনীতে দুর্বৃত্তদের আগুনে পোল্ট্রি ফার্ম ছাই

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৫, ১২:৩৮
 নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামে আওয়ামী লীগের এক নেতার সাড়ে চার হাজার মোরগ সহ পোল্ট্রি ফার্ম পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী নেতা কাজী শফিকুল ইসলাম বাহার ঢাকা নোয়াখালী পরিবহন মালিক সমিতির সেক্রেটারি।
সরেজমিনে জানা গেছে, উপজেলার কুতুবপুর গ্রামে কাজী শফিকুল ইসলাম বাহারের দুই হাজার বর্গফুট ব্যাসের পোল্ট্রি ফার্ম মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে কয়েকজন দুর্বৃত্ত পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে সাড়ে চার হাজার মোরগসহ পুরো ফার্মটি জ্বলে যায়। এতে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় উপজেলা প্রশাসন ও বেগমগঞ্জ মডেল থানায় অভিযোগ জানানো হয়েছে।