রাজধানীতে পেট্রোল বোমাসহ ৩ জন গ্রেফতার

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৫, ১৪:৩১


রাজধানীর পুরান ঢাকা থেকে পাঁচটি পেট্রোল বোমাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পুরান ঢাকার বংশাল এলাকার পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ফারুক (৩০), মামুন (১৭) ও কাউসার (১৬)।

বংশাল থানার ওসি আব্দুল কুদ্দুস ফকির জানান, রাত ৮টার দিকে শিক্কাটুলী রাস্তা থেকে  ফারুককে পাঁচটি পেট্রোল বোমাসহ গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুয়াযী মামুন ও কাউসারকে আলুবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।