বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, ‘চলমান গণ-আন্দোলনকে কলুষিত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে পুলিশি রিমান্ডে নির্যাতনের মাধ্যমে কিছু ব্যক্তির মুখ দিয়ে বলানো হচ্ছে নাশকতার সঙ্গে বিএনপি ও ২০ দলীয় জোটের নেতারা জড়িত।’ বুধবার এক বিবৃতিতে তিনি এই দাবি করেন।
বিবৃতিতে সালাহ উদ্দিন আহমদ দাবি করেন, ‘সরকারি দলের দুর্বৃত্তরা পেট্রোল বোমা অন্যান্য অবৈধ অস্ত্রসস্ত্রসহ বিভিন্ন জায়গায় ধরা পড়লেও তাদের গ্রেফতার কিংবা আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে না।’
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর মৌখিক নির্দেশ সিভিল প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়মুক্তির গ্যারান্টি দিতে পারে না। সুতরাং অবৈধ ক্ষমতাসীনদের স্বার্থ রক্ষা করতে গিয়ে যারা আইনবহির্ভূত কর্মকা্ল পরিচালনা করবেন এবং বিচারবহির্ভূত হত্যাকা্ল সংঘটিত করবেন তার দায়ভার সম্পূর্ণরূপে তাদের ওপরই বর্তাবে।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা করা হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, খালেদা জিয়ার নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টা শাসক শ্রেণীর নিরাপত্তাবেষ্টনীকে দুর্বল করে তুলতে পারে বলে তিনি হুঁশিয়ারি করেন।
