বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালের কারণে বৃহস্পতিবারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বৃহস্পতিবারের পরীক্ষাটি আমরা স্থগিত রাখলাম। তবে এই পরীক্ষাটি কবে হবে তা জানাননি তিনি।
১২ ফেব্রুয়ারি এসএসসিতে ইসলাম ও নৈতিক শিক্ষা/ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা/হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা/বৌদ্ধ ধর্ম শিক্ষা এবং খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা/খ্রিস্ট ধর্ম শিক্ষা বিষয়ের পরীক্ষা ছিল।
এদিন দাখিলে ফিকহ ও উসুলুল ফিকহ্ এবং এসএসসি ভোকেশনালে পদার্থ বিজ্ঞান-২ (১৯২৫) (সৃজনশীল), পদার্থ বিজ্ঞান-২ (৮১২৪) (সৃজনশীল/সাধারণ) ও দাখিল ভোকেশনালে পদার্থ বিজ্ঞান-২ (১৭২৫) (সৃজনশীল), পদার্থ বিজ্ঞান-২ (৮৫২৫)বিষয়ের পরীক্ষা নির্ধারিত ছিল।
