রাজধানীতে নাশকতাকালে বোমাবাজদের হাতেনাতে ধরিয়ে দেয়ার ঘটনায় তিন ছাত্রলীগ নেতা ও এক রিকশাচালককে পুরস্কার দিয়েছে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
পুরস্কারপ্রাপ্তরা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল নাহিয়ান খান, এ এফ রহমান হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াজ আল রিয়াদ ও রিকশাচালক মোজাম্মেল হোসেন।
বুধবার সকালে রাজধানীর মিন্টুরোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সাহসিকতার জন্য এ চারজনকে পুরস্কার দেয়া হয়। ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া তাদের হাতে পুরস্কার হিসেবে নগদ টাকা তুলে দেন।
