সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক সংকটের মূলে রয়েছে বিভ্রান্ত ইতিহাস শেখা প্রজন্ম। তরুণদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে জয় এ কথা বলেন।
পচাত্তর পরবর্তীতে ইতিহাস বিকৃতির প্রসঙ্গে তিনি বলেন, 'বিভ্রান্ত ইতিহাস শেখা প্রজন্ম দেশের সুশীল সমাজ নামে আছেন। তারা যতদিন এই নামে থাকবে ততদিন এই সংকট থেকে সরে আসতে পারবো না।'
জয় বলেন, 'এই পরিস্থিতি উত্তরণে সত্য ইতিহাস আমাদের ছেলে মেয়েদের বলতে হবে। আমাদেরকে বলতে হবে, ওরা রাজাকার। ওদের কথা শোনা যাবে না। আমরা বাঙালি, এদেশের মানুষ রক্ত দিয়েছে দেশের জন্য। বঙ্গবন্ধু দেশের মানুষের জন্য রক্ত দিয়েছেন।'
এক বিদেশির সঙ্গে আলাপের প্রসঙ্গ তুলে তিনি জানান, ওই বিদেশি তার কাছে জানতে চেয়েছিলেন- এই যে বাংলাদেশের সংকট, সেটার ভবিষ্যত কি?
'যে জাতি নিজের ইতিহাস ভুলে যায়, সে জাতি কোনদিন আগাতে পারে না। কোথা থেকে এসেছি, কি অভিজ্ঞতা হয়েছে, যদি বারবার ভুলে যাই, তাহলে সেই ভুল বারবার করতে থাকবো।'
