প্রধানমন্ত্রী গাজীপুরে যাচ্ছেন আজ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৫, ০১:০০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গাজীপুরে যাচ্ছেন। তিনি বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর আনসার ভিডিপি একাডেমীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৫তম জাতীয় সমাবেশে অংশ নেবেন। সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন।