সুপ্রিম কোর্টের হাইকোর্টে অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ পাওয়া ১০ বিচারক হিসেবে শপথ নিয়েছেন। বৃহস্পতিবার পুরাতন সড়ক ভবনে অবস্থিত সুপ্রিম কোর্ট মিলনায়তনে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতি এসকে সিনহা তাদের শপথ পড়ান।
নতুন বিচারকরা হলেন- দশট্রাক অস্ত্র মামলার রায় প্রদানকারী বিচারক ও অবসরপ্রাপ্ত মহানগর দায়রা জজ (চট্টগ্রাম) এস এম মজিবর রহমান, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ফরিদ আহমদ শিবলী, গাজীপুর জেলা ও দায়রা জজ আমির হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী খিজির আহমেদ চৌধুরী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল, সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় নারায়ণ দেব চৌধুরী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ভীষ্মদেব চক্রবর্তী, সুপ্রিমকোর্টের আইনজীবী এম ইকবাল কবির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম ও মো. সোহরাওয়ার্দী।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
