উপজেলার শমশেরনগর ইউনিয়নে স্ত্রীকে হত্যার পর স্বামী রাজু কূর্মী (২২) নামে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজু কূর্মী গত সোমবার স্ত্রী লসমী কূর্মীকে হত্যার পর লাশটি ঘরে তালাবদ্ধ করে রাখে। বুধবার সে ঘর থেকে লাশের গন্ধ বের হতে থাকলে বিকাল তিনটায় ঘরের তালা খুলে চিত্কার দিয়ে বলতে থাকে স্ত্রী বিষপানে আত্মহত্যা করেছে। তিনি সন্ধ্যায় আত্মহত্যার চেষ্টা করে। বুধবার রাতে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রাজুকে পুলিশ আটক করে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মতিউর রহমান বলেন, বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় একটি হত্যা মামলা হবে। তার পর আটক স্বামীকে এ মামলা গ্রেফতার দেখানো হবে।
