প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে জঙ্গি-সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করা হবে। বাংলাদেশের মাটিতে তাদের ঠাঁই নেই। বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৫তম জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আমরা দেশকে যখন উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি, ঠিক সেই সময়ে বিএনপি-জামায়াত দেশে পেট্রোল-বোমা ছুড়ে মানুষ হত্যা করে চলেছে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারযোগে সফিপুর আনসার একাডেমিতে আসেন। তিনি আনসার একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক নাজিম উদ্দিন তাকে স্বাগত জানান।
পরে ইয়াদ আলী প্যারেড রাউন্ড খোলা জিপে পরিদর্শন করেন এবং আনসার সদস্যদের কুচকাওয়াজে সালাম গ্রহণ শেষে প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
আনসার ও ভিডিপিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বীরত্বপূর্ণ ও সেবামূলকসহ চার ক্যাটাগরিতে ৯৭ জন আনসার ও ভিডিপি সদস্যকে পদক প্রদান করা হয়।
