গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ ছাত্র নিহত

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৫, ১৮:১৫
 
 
গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ও স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধরা ট্রাকে ও মোটর সাইকেলে আগুন দিয়ে ৩ জনকে পুলিশে সোপর্দ করেছে।
 
বৃহস্পতিবার গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের কোটালীপাড়া উপজেলার হরিনাহাটী সুইচগেইটের পাশে ও গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ২টি ঘটে।
 

গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের কোটালীপাড়া উপজেলার হরিনাহাটীতে ট্রাক ও মোটর সইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র সৈকত খান ( ২৫) নিহত হয়। সৈকত খান কোটালীপাড়া উপজেলার মধুর নাগরা গ্রামের মৃত রেজাউল হক খানের ছেলে। সে কোটালীপাড়া শেখ লুত্ফর রহমান আদর্শ ডিগ্রি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র।