ইউকে শিক্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন শিক্ষাবর্ষের শুরুতেই হরতাল-অবরোধে শিক্ষা ব্যবস্থায় এবং শিক্ষার্থীদের মনে নেতিবাচক প্রভাব পড়েছে। এসএসসির মত গুরুত্বপূর্ণ পরীক্ষার সময়সূচি বারবার বদলাতে হচ্ছে। জাতীয়ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ক্লাস- ও পরীক্ষা গ্রহণে আর কোনো বাধা না দিতে হরতাল-অবরোধকারীদের আহবান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে ১৭তম ইউকে শিক্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এ মেলার আয়োজন করেছে। আজ এ মেলার ঢাকা পর্বে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রবেশ করা যাবে। ১৫ই ফেব্রুয়ারি চট্টগ্রামের দি পেনিনসুলা ও ১৮ই ফেব্রুয়ারি সিলেটের রোজ ভিউ হোটেলেও এ শিক্ষামেলা অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, শিার্থীদের কাস ও পরীায় বাধা সৃষ্টির মাধ্যমে দয়া করে তাদের ভবিষ্যৎ নষ্ট করবেন না। কারণ আজকে যারা শিার্থী আগামীদিনে তারাই দেশকে নেতৃত্ব দেবেন। এখন যদি তারা ভয়-আতঙ্কের মধ্যে বেড়ে ওঠে, তাহলে ভবিষ্যতে এর খেসারত দিতে হবে।
তিনি বলেন, শিক্ষা সব সময়ই সমাজ-রাষ্ট্রের সীমার বাইরে গিয়ে উত্তীর্ণ হয়। বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা দেশের বাইরে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের সেবায় নিয়োজিত হবে বলে তিনি আশা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডব্লিউ গিবসন বলেন, যুক্তরাজ্যের সংস্কৃতিতে বহুমত ও পথের মিলন ঘটেছে। উদার সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের পাশাপাশি জ্ঞানার্জনের উপযুক্ত ব্যবস্থা রয়েছে। এ জন্যই বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা ভিড় জমান। বাংলাদেশী শিক্ষার্থীরাও যুক্তরাজ্যে শিক্ষাগ্রহণ করে জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক রবার্ট বারবারা উইকহ্যাম, মার্কেটিং ও কমিউনিকেশন প্রধান আর্শিয়া আজিজ।
