ড. খান আহমেদ সৈয়দ মুরশিদকে আগামী ৩ বছরের জন্য বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এর মহাপরিচালক পদে চুক্তি ভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিআইডিএস এর বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
পরিকল্পনামন্ত্রী ও বোর্ড অব ট্রাস্টীজ এর চেয়ারম্যান আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
বিআইডিএস এর বর্তমান মহাপরিচালক মোস্তফা কে মুজেরীর মেয়াদ আগামী ৩১ মার্চ শেষ হচ্ছে। ১ এপ্রিল থেকে দায়িত্বভার গ্রহণ করবেন মুর্শিদ।
তিনি সাবেক সংসদ সদস্য বেগম নূরজাহান মুর্শিদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাষ্ট্রদূত খান সারওয়ার মুর্শিদের বড় ছেলে।
জানা যায়, মহাপরিচালক পদের জন্য আবেদন আহ্বান করে গত বছরের ৮ জুলাই বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিআইডিএস। এ পদের জন্য ৩০ প্রার্থী আবেদন করেন।
