মাত্র ৩৫ ডলারে ক্ষুদ্রাকৃতির কম্পিউটার 'রাসবেরি পাই ২' বাজারে এনে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল রাসবেরি পাই ফাউন্ডেশন নামের যুক্তরাজ্যভিত্তিক একটি প্রযুক্তি পণ্য প্রতিষ্ঠান। ক্রেডিট কার্ড সাইজের কম্পিউটারটি নিয় শত আলোচনার মধ্যেই এক অভিনব বিপাকে পড়েছেন এর ব্যবহারকারীরা। কম্পিউটারটির ছবি তোলার সময় ফ্লাশ ব্যবহার করা হলেই রিস্টার্ট হচ্ছে এটি।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, 'ফটোইলেকট্রিক ইফেক্ট'-এর কারণেই এই বিপত্তির সৃষ্টি হচ্ছে। তবে কোম্পানিটি জানিয়েছে, শুধুমাত্র জেনন ফ্লাশের নিম্ন তরঙ্গদৈর্ঘ্যের আলোর ঝলকানি পরলেই এই ঘটনাটি ঘটছে।
পদার্থবিজ্ঞানের তত্ত্ব অনুযায়ী কোনো ধাতুর উপর আলো পরলে ইলেকট্রন নির্গত হয়- ধাতুর এই ধর্ম আবিষ্কারের কারণেই নোবেল পুরস্কার জিতেছিলেন আইনস্টাইন। এই ঘটনাটিকে বলা হয় 'ফটোইলেকট্রিক ইফেক্ট'।
বাজারে ছাড়ার পর এই পর্যন্ত প্রায় ৩ লাখ 'রাসবেরি পাই ২' এর অর্ডার পেয়েছে প্রতিষ্ঠানটি। শুধুমাত্র 'রাসবেরি পাই ২' কম্পিউটারেই এই অভিনব সমস্যাটি হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
