মিয়ানমারে সংঘর্ষে অর্ধশত সেনা নিহত

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৫, ১৭:০৫
 
মায়ানমারে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে সেনাবাহিনীর প্রায় অর্ধশত সদস্য নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে শুক্রবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
মায়ানমার সংবাদমাধ্যম দ্য গ্লোবাল নিউ লাইট জানিয়েছে, চীন সীমান্তবর্তী এলাকায় কোকাং বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীল সংঘর্ষ হয়েছে। জবাবে সেখানে বিমান হামলা চালানো হয়েছে।
মায়ানামারের বিবিসি প্রতিনিধি জানিয়েছে, দুই বছরের মধ্যে দেশটিতে এটিই বড় ধরণের সংঘর্ষ।
এই সংঘর্ষের ঘটনা এমন সময় ঘটল যখন সরকার বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনা করতে চেষ্টা করছে।
হামলার পর সেখান থেতেক হাজার মানুষ পালিয়ে গেছে। কেউ কেউ সীমান্ত পাড়ি দিয়ে চীনে চলে গেছে।
মায়ানমার জানিয়েছে, তারা সংঘর্ষের বিষয়টি চীনকে অবহিত করেছে।