নওগাঁর পত্নীতলা উপজেলা সদরের নজিপুরে পরকীয়ের জের ধরে চিহ্নিত ডাকাত হাফিজুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ী দুলাল হোসেন। সংবাদ পেয়ে শুক্রবার সকাল ১০টার দিকে নিহত হাফিজুর রহমানের মৃতদেহ উদ্ধার করা হযেছে। হত্যার পর দুলাল হোসেন পরিবারসহ এলাকা ছেড়ে চলে গেছেন। নিহত হাফিজুর রহমান একই উপজেলার চকজয়ারাম গ্রামের শামসুদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা সদরের নজিপুর রংধনু সিনেমা হলের পার্শ্বে চিহ্নিত হেরোইন ও ইয়াবা ব্যবসায়ী দুলাল হোসেন পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। পাশের গ্রামের একাধিক মামলার আসামি ডাকাত হাফিজুর রহমানের সাথে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসায়ী দুলাল হোসেনের বন্ধুত্ব ছিল । বন্ধুত্বের সূত্র ধরে হাফিজুর রহমানের সাথে দুলালের স্ত্রীর অবৈধ্ সম্পর্ক গড়ে উঠে। শুক্রবার ভোর রাতে দুলাল হোসেন প্রাকৃতিক ডাকে ঘরের বাহিরে গেলে এ অবৈধ্য সম্পর্ককে কেন্দ্র করে হাফিজুর ঘরে প্রবেশ করে। দুলাল ঘরে স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক দেখতে পেয়ে হাফিজুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যার পর পরিবারসহ দুলাল পালিয়ে যায়।
পরাকীয়ের জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে নিশ্চিত করেন পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক।
তিনি আরো জানান, হত্যার পর হেরোইন ও ইয়াবা ব্যবসায়ী দুলাল হোসেন ও তার পরিবার নিয়ে পালিয়ে গেছে। সংবাদে পেয়ে সকাল ১০ টার দিকে নিহত হাফিজুর রহমানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
