জয়পুরহাট রেলস্টেশনের দুই কিলোমিটার উত্তর দিকে পারুলিয়া নামক স্থানে রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শুক্রবার সকালে দিলীপ (২০) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জয়পুরহাট থানার এএসআই আব্দুল আলীম জানান, শুক্রবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। জামার পকেট থেকে পাওয়া পরিচয়পত্র অনুযায়ী দিলীপ ঢাকা আশুলিয়ায় অবস্থিত এক্সপ্রেস ডায়িংয়ের কর্মী।
আলীম জানান, ঘটনাটি সান্তহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
