তালায় ৫টি পেট্রোল বোমা উদ্ধার

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৫, ১৪:০৪
সাতক্ষীরার তালা উপজেলার বালিয়াদহা গ্রামের একটি বাড়ি থেকে পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬)। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র‌্যাব।
 
শুক্রবার ভোর রাতে উপজেলার বালিয়াদহা গ্রামের রাশেদ সানার বাড়ি থেকে এসব পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
 
র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাশেদ সানার বাড়ি থেকে এসব পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাশেদ সানাকে পলাতক দেখিয়ে তালা থানায় মামলা হয়েছে।