অ্যাপেলের ম্যাকবুক কিনতে চান? বিক্রির জন্য একটি ম্যাকবুক ই-বে তে বিজ্ঞাপন দেয়া হয়েছে। যার রয়েছে, ২ গিগা হার্টজ প্রসেসর, ৪ জিবি র্যাম ও ওএসএক্স ১০.৬.৮...এবং এটি ভৌতিক!
ই-বে ইউজার ফ্যাটজিনজার দাবি করেছে, ম্যাকবুকটির ‘কথা বলার চেষ্টা করলে’ এর পর্দা ও কী-বোর্ড দ্রুত খুলতে ও বন্ধ হতে থাকে। এমনকি এটি কলম দিয়ে লিখতেও পারে।
ম্যাকবুকের মালিকের দাবি, একটি পরিত্যক্ত হাসপাতালের পাশের কবরস্থানে তিনি কবরের পাথরের স্কেচ করতে গিয়েছিলেন। সেসময় সঙ্গী হিসেবে তিনি তার ম্যাকবুকটিতে সাথে নিয়েছিলেন। কিন্তু ভুলে সেখানে ফেলে এসেছিলেন তিনি। এরপর তিনি সেটিকে নেয়ার জন্য ফিরে আসেন তখনও তিনি ম্যাকবুকটি খোলা দেখতে পান ও সেখানে গান বাজছিল। এরপর থেকেই অদ্ভুত কাণ্ড করতে থাকে তার ম্যাকবুকটি।
ফ্যাটজিনজার দাবি, আইটিউনের সব গান ভৌতিক ও ভয়ঙ্কর হয়ে গেছে। এমনকি ম্যাকবুকটির ডেস্কটপের ছবি নিজে নিজে ভৌতিক ছবিতে রূপান্তরিত হয়ে গেছে। এছাড়া এটি পর্দা ও কী-বোর্ডের মধ্যে একটি কলম সুদৃঢ় করে আটকে রেখে লিখতে পারে।
ম্যাকবুকরি এরকম ভৌতিক কাজ ঠিক করতে ব্যর্থ হয়ে ফ্যাটজিনজার এটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। এটির দাম ধরা হয়েছে ১৮২.৫০ ডলার। সূত্র: মিরর।
