আসছেন জয়শঙ্কর

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৫, ১৬:৫৬
 
কিছুদিন আগেই সুজাতা সিংকে সরিয়ে ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব দেয়া সুব্রামানিয়াম জয়শঙ্কর শীঘ্রই ঢাকা আসছেন। শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে আলাপকালে নরেন্দ্র মোদি এই কথা জানিয়েছেন। খবর: বাসসের।
টেলিফোন কথোপকথনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত সর্বশেষ সার্ক শীর্ষ সম্মেলনের ঘোষণার দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। এ প্রসঙ্গে তিনি শেখ হাসিনাকে বলেন, এ লক্ষ্যে তিনি (নরেন্দ্র মোদি) তার পররাষ্ট্র সচিবকে সার্ক সদস্য দেশগুলোতে সফরে পাঠাবেন।
নরেন্দ্র মোদি জানান যে, তিনি শিগগিরই সুসংবাদসহ ঢাকা সফর করবেন।
নরেন্দ্র মোদি আইসিসি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট-২০১৫ উপলক্ষে শেখ হাসিনাকে শুভেচ্ছ জানান। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এই ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হচ্ছে।