'নারীবাদী পরিচয় তুলে ধরতে হবে'

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:৪০
 
প্রচলিত হলিউডি ধ্যানধারণার বিপরীত কর্মকাণ্ডের জন্য সুপরিচিত ক্রিস্টিন স্টুয়ার্ট। সম্প্রতি ওয়ান্ডারল্যান্ড ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাতকারে তার সেই 'টাফ গার্ল' পরিচয়টিকেই পুনর্ব্যাক্ত করেছেন টুইলাইট খ্যাত ক্রিস্টিন।
ম্যাগাজিনটিকে দেয়া সাক্ষাতকারে তিনি তার সমবয়সী নারীদের নিজের নারীবাদী পরিচয় তুলে ধরার আহ্বান জানিয়েছেন। তিনি এই ব্যাপারে নারীদের ভয় না পাওয়ারও আহ্বান জানিয়েছেন। নারীবাদীদের সম্পর্কে প্রচলিত পুরুষ বিদ্বেষী ধারণারও সমালোচনা করেছেন তিনি।
২৪ বছর বয়সী এই অভিনেত্রী ব্যাখ্যা দিয়ে বলেছেন, 'হ্যাঁ আমি একজন নারীবাদী আর আমি বিশ্বাস করি নারী-পুরুষের অধিকার সমান, আমার মনে হয় আমার সমবয়সীরা এই কথাটি জোর দিয়ে বলতে চায় না।'
এই নারীবাদী চেতনা শুধুমাত্র কথাতেই নয় কাজেও দেখাচ্ছেন ক্রিস্টিন। তার স্টাইলেও প্রতিফলন পাচ্ছেন হলিউডের বাসিন্দারা। ঠোটে সিগারেট নিয়ে চামড়ার তৈরি বাইকার জ্যাকেট পরে শুটিং এ আসছেন তিনি। গলায় থাকছে রুপার মোটা চেইন। সূত্র: ডেইলি মেইল